,

বিদায়ী ম্যাচে স্টোকস : আমরা গাড়ি নই

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন বেন স্টোকস। যদিও শেষটা ভালো হলো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানে হেরেছে ইংল্যান্ড। তবে এ ম্যাচে নামার আগে ক্রিকেটের ঠাসা সূচি নিয়ে ক্ষোভ ঝাড়লেন এই তারকা অলরাউন্ডার।

ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে স্টোকস বলেন, ‘আমরা গাড়ি নই যে, জ্বালানী ভরে দিলেই চলতে শুরু করব। একের পর এক ম্যাচে শরীরের উপর চাপ পড়ে।’

তিনি বলেন, ‘যে সূচি আমাদের জন্য থাকে, সেটা সহ্য করা আমার পক্ষে কঠিন। ইংল্যান্ডের জার্সি পরলে ১০০ শতাংশ দিতেই হয়। সেটাই পারছি না। একজন ক্রিকেটার যে নিজের সবটা ইংল্যান্ডের জন্য দিতে চায় তার জায়গা আটকে রাখছি। অনেক ভেবে দেখলাম আমার পক্ষে তিন ধরনের ক্রিকেটে খেলা কঠিন। সেই সময় ভাবলাম যে কোনও একটি ধরনের সাদা বলের ক্রিকেট খেলব। কিন্তু কোনটা খেলব সেটা তখনও ঠিক করিনি। ভারতের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচ খেলার পরেই মনে হল, এটা থেকেই সরতে হবে।’

এদিকে দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলতে চান স্টোকস। সেই কারণেই নিজের ওপর থেকে চাপ কমাচ্ছেন তিনি। স্টোকস বলেন, ‘আমি এখন টেস্ট দলের অধিনায়ক। নিজের শরীরের দিকে দেখতে হবে, আমি দীর্ঘ দিন খেলতে চাই। ইংল্যান্ডের হয়ে ১৪০ থেকে ১৫০টি টেস্ট খেলতে চাই। ৩৫-৩৬ বছর বয়সে পৌঁছে যখন এই সিদ্ধান্তের দিকে ফিরে দেখব, তখন মনে হবে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী