শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের ৩ বছরের সূচি চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১২ সাল থেকে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এখন পর্যন্ত আটটি আসর অনুষ্ঠিত হয়েছে, তবে টুর্নামেন্টের নির্দিষ্ট কোনো সময় ছিল না। শেষ সময়ে সূচি চূড়ান্ত হওয়ার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে হিমশিম খেতে হয়েছে। বিদেশি তারকা ক্রিকেটারও সেভাবে পাওয়া যায়নি।

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিপিএলের আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করা হয়েছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, সাত দলের আসর ধরে নিয়ে প্রতি আসরের তারিখ ঠিক করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে, সেটি নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য দল দেব। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলো আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে। আগামী বছরের বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালে হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।’

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয় পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছু দিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’ বিসিবি সভাপতি জানান, পরিচালনা পর্ষদের সভার মূল এজেন্ডা ছিল একটিই- শেখ হাসিনা স্টেডিয়াম।

পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে। ২০১৯ সালে নৌকার আদলে নকশা প্রকাশিত হয়। ২০২৩ সালে স্টেডিয়াম প্রস্তুতের লক্ষ্য থাকলেও এখনো কাজ সেভাবে এগোয়নি।

নাজমুল হাসান পাপন জানালেন, স্টেডিয়াম তৈরির জন্য দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে চূড়ান্ত করা হয়েছে পরিচালনা পর্ষদের সভাতে। তিনি বলেন, ‘কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার। দুটি কোম্পানিরই বিশ্বের বড় বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা আছে। অলিম্পিক-ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম প্রতিষ্ঠান দুটি তৈরি করেছে। বিসিবি সবকিছু দেখেই তাদের চূড়ান্ত করে।’

তবে প্রতিষ্ঠান চূড়ান্ত হলেও আর্থিক বিষয় এখনো ঠিকঠাক হয়নি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আজকেই ফিনান্সিয়াল বিষয়টা চূড়ান্ত করতে চেয়েছিলাম। তবে ৭ দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয়। ৭ দিন পর আমাদের জানালে আমরা বিষয়টি দেখব।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা