,

জাতীয় দলের সাবেক ক্রিকেটারের কোলেই ছেলের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : বড় ছেলেকে হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জুনিয়র নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

শুক্রবার দুপুরে নিজ বাসায় মারা যান শিপনের ছেলে শায়ান আহমেদ শুদ্ধ। (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুদ্ধর বয়স হয়েছিল মাত্র ১০ বছর। পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

বিসিবি সূত্রে জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভুগছিল শুদ্ধ। শনিবার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমায় শুদ্ধ।

শুক্রবার বাবা শিপনকে শুদ্ধ জানায়, তার খারাপ লাগছে। এ কথা বলেই বাবার কোলেই পড়ে যায়। আর জেগে ওঠেনি। ছেলের এমন অবস্থা দেখে হতবিহ্বল শিপন দ্রুত হাসপাতালের নেন। কিন্তু ফিরতে হয় ছেলের মৃতদেহ নিয়ে।

শুদ্ধর বাবা শিপন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ওপেনার ছিলেন। ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে শারজাহতে অভিষেক হয় তার। বর্তমানে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ের দলের নির্বাচকের দায়িত্বে আছেন।

বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। নব্বই দশকের মাঝামাঝিতে মোহামেডানের হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে জুনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড