,

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ব্যবধানে হারে। তবে ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সিরিজের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হবে। যাতে করে সাইড বেঞ্চের শক্তি পরখ করা যায়।

তামিম ইকবালের কথায় স্পষ্ট শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা ওপেনার এনামুল হক বিজয়।

সিরিজের প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন দেশের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে তাকে খেলানো হতে পারে। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন পেসার এবাদত হোসেনও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড