শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : গায়ানায় আজ নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে গেছে। এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় সফর শেষ করতে চাইবে তামিম ইকবালরা। তৃতীয় এই ওয়ানডে ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক। একাদশে পরিবর্তন আনা হবে সাইড বেঞ্চের শক্তি পরখ করতে। এনামুল হক বিজয়কে দেখা যেতেও পারে এ ম্যাচে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে চরম ব্যর্থ বাংলাদেশ ৩-০ করে ফেলতে চাইবে এটাই স্বাভাবিক।

এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের

টি-টোয়েন্টি সিরিজ ২-০ (প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ব্যবধানে হারে বাংলাদেশ। তবে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডের ভেন্যু ছিল গায়ানা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো ধীরগতির উইকেট ছিল, যা বাংলাদেশের জন্য বড় সুবিধা ছিল। বৃষ্টিবিঘিœত প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

দুই ওয়ানডেতে জয়েই বড় ভূমিকা রাখেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ও এই সিরিজে অভিষেক হওয়া বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ।

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে দুটি কারণে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথমত, সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায় মূল্যবান পয়েন্ট হারানোর কোনো শঙ্কা নেই। দ্বিতীয়ত, ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপের কথা মাথায় রেখে দল গঠনে বেঞ্চের শক্তি পরীক্ষা করা।

তৃতীয় ও শেষ ম্যাচের জয়, টানা ১১তম ম্যাচে জয়ে উত্তীর্ণ করবে। সেই সঙ্গে সিরিজে হোয়াইটওয়াশও। ২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ। ওই বছর যুক্তরাষ্ট্রে হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৯ ও ২০২১ সালে দুটি সিরিজ যথাক্রমে, ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে টাইগার দল। এ সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু, বহুজাতিক টুর্নামেন্ট বিশ^কাপ ও ত্রিদেশীয় সিরিজেও জয় পায় বাংলাদেশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ২০টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। যদি সিরিজের শেষ ওয়ানডে জিততে পারে বাংলাদেশ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান সমান হয়ে যাবে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা