,

চলে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্যারি সিনক্লিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্যারি সিনক্লিয়ার মারা গেছেন। দেশটির ইতিহাসে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা তৃতীয় ক্রিকেটার হিসেবে মৃত্যু হলো তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সিনক্লিয়ার ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কিউইদের হয়ে ২১টি টেস্ট খেলেছিলেন। এসময় তিনি জাতীয় দলের হয়ে তিনটি সেঞ্চুরি করেন। তার সেঞ্চুরিগুলো এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে।

ব্যারি নিউজিল্যান্ডকে ৩টি টেস্টে নেতৃত্ব দেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির মধ্যদিয়ে সাদা পোশাকে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

জাতীয় দলের বাইরে তিনি ১১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। ৬টি সেঞ্চুরিতে তিনি ৬১১৪ রান করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড