,

সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি : মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। দলের সেরা বোলারের এমন অবস্থায় হতাশ হয়েছেন সমর্থকরা। তবে তিনি জানিয়েছেন, সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এমনকি বোলিংয়ে বৈচিত্রই খুব একটা দেখা যায়নি।

২০ ওভারের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বশেষ ১০ ইনিংসে মোস্তাফিজের উইকেট মাত্র ৫টি, গড় ৫২.২০। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১১।

এ নিয়ে এক ভিডিও বার্তায় মোস্তাফিজ বলেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মুস্তাফিজকে), আমি তো মনে করি… অপারেশনের পর (২০১৬ সালের অগাস্টে) আমার এক-দেড় বছর ভালো পারফরম্যান্স ছিল না। এরপর তো আমি মনে করি…। শেখার তো শেষ নেই, উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য যে বিশ্বের ভালো ভালো বোলারদের মধ্যে কীভাবে থাকা যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি এখনও।’

তিনি আরও বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরের উইকেট খুব ভালো, ‘ট্রু’ উইকেট থাকে। এটার কারণে হতে পারে। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার, সবসময়ের জন্য। এশিয়ার ভেতরে দেখবেন, অন্য দলের ১৫০ রান করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে ২০০ রান করলেও নিরাপদ নয়। এই কারণে ইকোনোমি (ওভারপ্রতি রান) বাড়তে পারে। আমার যেটা মনে হয়।’

আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে এগিয়ে গেছে উইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড