,

সাকিবের অনন্য অর্জন

news-image

ক্রীড়া ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের ২৬ রানে দুই উইকেট তুলে নিয়ে আশা জাগালেও পরে বোলারদের সামনে দেয়াল হয়ে দাড়ান ওপেনার ব্যান্ডন কিং।

ব্যক্তিগত ৫৭ রানে কিংকে শরীফুল ফেরালেও রানের চাকা সচল রাখেন পাওয়েল। ২৮ বলে অপরাজিত ৬১ রানের দানবীয় ইনিংস খেলেন এই ব্যাটার। ফলে ২০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৯৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই দুই ওপেনার বিজয় এবং লিটনের উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। ওয়ান ডাউনে নেমে দলের হাল ধরেন সাকিব। তবে বাকিরা থাকেন আসা যাওয়ার মিছিলে। মাহমুদউল্লাহ সাকিবকে সঙ্গ দিলেও ফেরেন মাত্র ১১ রানে।

পরে আফিফের সাথে জুটি গড়েন সাকিব। ৩৪ রানে আফিফ ফিরলেও দলকে এগিয়ে নিতে থাকেন বাহাতি এই অলরাউন্ডার। তুলে নেন দশম অর্ধশত। মোসাদ্দেক করেন ১৫ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ করতে পারেন ৬ উইকেটে ১৫৮।

সাকিব অপরাজিত থাকেন ৬৮ রানে। এই ম্যাচে রেকর্ডের খাতায় নাম তোলেন সাকিব। টি-টোয়েন্টিতে ২ হাজার রান এবং ১২০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার এখন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া আরও তিনজনের নামের পাশে একশ’র বেশি উইকেট থাকলেও তাদের কেউই পাঁচশোর বেশি রান করতে পারেননি। ১১১ উইকেটের মালিক টিম সাউদি করেছেন ২৪৯ রান। ১০৯ উইকেটের মালিক রশিদ খানের রান ১৮৭। অবসর নেয়া মালিঙ্গা ১০৭ উইকেটের পাশাপাশি করেন ১৩৬ রান।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী