,

মিরাজ-তাসকিন যুক্ত হলেন টি-টোয়েন্টি দলে

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। আগের ঘোষিত ১৫ সদস্যের দল থেকে ইনজুরির কারণে মোহাম্মদ সাইফ উদ্দিন ও শহিদুল ইসলাম ও ইয়াসির আলী চৌধুরি ছিটকে যান।

অফস্পিন অলরাউন্ডার মিরাজ প্রায় ৪ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের ডিসেম্বর এই ফরম্যাটে খেলেছিলেন। আর দক্ষিণ আফ্রিকায় পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন পেসার তাসকিন। গত বছর নভেম্বরে তিনি পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন।

ডমিনিকার উইন্ডসর পার্কে আগামী ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। যেখানে ৭ জুলাই গায়ানা স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী