,

ক্ষমা চেয়ে প্রভা বললেন, ‘যদি আমার কিছু হয়ে যায়…’

news-image

বিনোদন প্রতিবেদক : ফিরোজ সাইঁয়ের জনপ্রিয় গানগুলোর একটি ‘এক সেকেন্ডের নাই ভরসা/ বন্ধ হইবে রঙ তামাশা/ চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে’- এর মতোই মানুষের জীবনের কোনো ভরসা নেই। কে, কখন দুনিয়া ছেড়ে চলে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। এমন উপলদ্ধি থেকেই হয়তো এবার সবার কাছে দোয়া চাইলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

গতকাল মঙ্গলবার প্রভা তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্ট্যাটাস শেয়ার করেন। একটি স্ট্যাটাসে সবার কাছে ক্ষমার চাওয়ার পাশাপাশি দোয়াও চেয়েছেন তিনি।

প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারও সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

তবে কী কারণে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে কথাগুলো লিখেছেন তার কোনো কারণ জানা যায়নি। যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ফোনে।

এদিকে, বর্তমানে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন- তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড