,

আমাদের প্রতিটি বিভাগেই উন্নতি করতে হবে : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশ নিজেদের মেলে ধরতে পারেনি বলে জানিয়েছেন সাকিব আল হাসান। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে সফরকারীরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমরা দ্বিতীয় ইনিংসে ড্রিংকস বিরতির আগেই সব উইকেট হারাই। এমনটি না হলে ভিন্ন কিছু হতো। এই টেস্টে আমরা সেরাটা দিতে পারিনি।’

টেস্টের পর বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর জিম্বাবুয়ে ও এশিয়া কাপ হয়ে নিউজিল্যান্ডে এই ফরম্যাটেই ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যেখানে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

তিনি আরও বলেন, ‘টেস্টে ভালো করতে হলে আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। পরবর্তী টেস্ট খেলার আগে আমাদের অনেক বিরতি রয়েছে। যারা টেস্ট দলে রয়েছে তাদের এই সময়ে আরও উন্নতি করতে হবে।‘

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী