,

১০০তম টেস্ট হারের লজ্জায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের মধ্যদিয়ে টাইগাররা নিজেদের ইতিহাসে একটি লজ্জাও যোগ করল। এই টেস্টে হেরে ১০০তম ম্যাচ হার দেখলো বাংলাদেশ।

যদিও বাংলাদেশের আগে ১০০তম টেস্ট হার দেখেছে আরও ৮টি দেশ। কিন্তু এদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে ১০০টি হারের আরেক বাজে রেকর্ড গড়ল বাংলাদেশ।

সাদা পোশাকে বাংলাদেশের অভিষেক ঘটে ২০০০ সালে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত খেলেছে ১৩৪ টেস্ট। যার ১০০টিতেই হার। বাকি ৩৪ টেস্টের মধ্যে ১৬টি জয় ও ১৮টি ড্র।

আগের বাজে রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডে। কিউইরা ২৪১টি টেস্ট ম্যাচে শততম হার দেখে। সেসময় ৩৩টিতে জয় ছিল তাদের।

এছাড়া এনিয়ে ৩৫ বার ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এটি সর্বোচ্চ হিসেবে বাংলাদেশের রেকর্ড। জিম্বাবুয়ে ১৮ বার হেরে দ্বিতীয়স্থানে আছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না