,

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টির চতুর্থ দিন মাঠে নামবে বাংলাদেশ। তবে বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে।

সোমবার সেন্ট লুসিয়ায় অবশ্য হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ব্যাটারদের ব্যর্থতায় ৩৬ ওভারে ১৩২ রানে ৬ উইকেট হারিয়েছে। এখনও ৪২ রানে পিছিয়ে রয়েছে তারা।

তৃতীয় ব্যাটিংয়ে নেমে কেমার রোচ ও আলজারি জোসেফদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার তামিম (৪) ও মাহমুদুল হাসান জয়কে (১৩) ফেরান রোচ। এরপর এই টেস্টে ফেরা এনামুল (৪) হককেও আউট করেন রোচ। ব্যক্তিগত ১৯ রানে থাকা লিটন দাসকে এলবি করেন জেডন সিলস।

এরপর ৯১ বলে ৪২ রান করে বিপদ কিছুটা সামাল দেওয়া নাজমুল হোসেন শান্তকে ফেরান জোসেফ। এই বোলারের শিকার হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসানও (১৬)। দিন শেষে নুরুল হাসান সোহান (১৬) ও মেহেদী হাসান মিরাজ (০) অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রানে থেমে ১৭৪ রানের লিড পায়। আগের দিনই সেঞ্চুরির দেখা পাওয়া কাইল মেয়ার্স ২০৮ বলে ১৮টি চার ও ২টি ছক্কায় ১৪৬ রান করেন। তাকে খালেদ আহমেদ শরীফুল ইসলামের ক্যাচে ফেরান। এই ডানহাতি পেসার জোসেফকে আউট করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান। ৩১.৩ ওভারে ১০৬ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা।

যেখানে দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের দুটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

আগের দিনের অপরাজিত ব্যাটার জসুয়া ডি সিলভাকে ২৯ রানে এলবি করে ফেরান মিরাজ। পরে আলজারি জোসেফকে ব্যক্তিগত ৬ রানে লিটন দাসের ক্যাচে মাঠ ছাড়া করান পেসার খালেদ।

বাংলাদেশ বোলারদের মধ্যে খালেদ ৫টি, মিরাজ ৩টি ও শরীফুল ২টি উইকেট পান।

এর আগে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রানে শেষ করে উইন্ডিজ। মেয়ার্স ১২৬ ও ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড