,

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : হেডেংলি টেস্টে জিততে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৯৬ রান। তবে টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের ভীত গড়ে রাখে স্বাগতিকরা। ওলি পোপ ও জো রুটের পর পঞ্চম দিন জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটে ৭ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।

এই সিরিজটি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা এই সিরিজেই নতুন অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে পায় দলটি।

সোমবার পঞ্চম দিনের খেলায় ইংল্যান্ডের জয়ের জন্য মাত্র ১১৩ রান দরকার পড়ে। যেখানে চতুর্থ দিন ২ উইকেট হারিয়ে ১৮৩ রানে শেষ করেছিল তারা। এদিন মাত্র ১৫.২ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। তবে আগের দিনে ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া পোপ মাত্র এক রান যোগ করেই টিম সাউদির বলে বোল্ড হন।

যদিও কিউই বোলারদের এদিন এই একটি সাফল্যই ধরা দেয়। বাকিটা সময় শাসন করেন রুট ও বেয়ারস্টো। যেখানে বেয়ারস্টো ছিলেন বিধ্বংসী। চতুর্থ উইকেট জুটিতে তারা ৮৭ বলে ১১১ রান যোগ করেন। রুট শেষ অবধি ১২৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে বেয়ারস্টো মাত্র ৪৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন।

নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান করে। জবাবে ৩৬০ রান করে লিড নেয় ইংল্যান্ড। পরে কিউইরা দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে সবকটি উইকেট হারায়।

দুই ইনিংসে ৫ উইকেট করে ১০ উইকেট পাওয়া ইংলিশ স্পিনার জ্যাক লিচ ম্যাচ সেরা হন। অন্যদিকে ৩ টেস্টে ৩৯৬ রান ও একটি উইকেট পাওয়া রুট সিরিজ সেরা হন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী