,

ভারতকে নেতৃত্ব দিয়েই রেকর্ডের মালিক হার্দিক

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েই রেকর্ড গড়েছেন হার্দিক পান্ডিয়া। এই ফরম্যাটে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

ডাবলিনে রোববার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল করতে এসে দ্বিতীয় বলেই পান সাফল্য। পল স্টার্লিংকে সাজঘরে পাঠিয়ে দেন তিনি। সব মিলিয়ে দুই ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন হার্দিক।

এদিন টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন হার্দিক। বৃষ্টির জন্য ম্যাচ ১২ ওভারে নেমে আসে। যেখানে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে স্বাগতিকরা। ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হ্যারি টেকটর।

রান তাড়া করতে নেমে মাত্র ৯.২ ওভারেই ৭ উইকেটে জয় পায় ভারত। ২৯ বলে অপরাজিত ৪৭ রান করেন দীপক হোডা। ১১ বলে ২৬ রান করেন ইশান কিষান। ১২ বলে ২৪ রান হার্দিক।

তবে ৩ ওভারে ১১ রান দিয়ে এক উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহাল ম্যাচের সেরা নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী