,

হজে যাচ্ছেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ

news-image

স্পোর্টস ডেস্ক : ধর্মপ্রাণ ক্রিকেটার হিসেবে পরিচিত আদিল রশিদ হজ করতে যাবেন। সেজন্য ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলবেন না তিনি। এছাড়া ক্লাব ইয়র্কশায়ারের হয়েও কিছু ম্যাচ খেলতে পারবেন না এই স্পিনার।

হজ যাত্রার জন্য ইতোমধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে রশিদকে ছুটি দেওয়া হয়েছে। হজ করে তার ইংল্যান্ডে ফিরতে জুলাইয়ের মাঝামাঝি সময় লাগবে।

এ বিষয়ে রশিদ বলেন, বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না।এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ফিরবেন রশিদ। তার কাছে হজ করতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। ভারতের বিপক্ষে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রশিদকে।আগামী ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে ভারতের বিপক্ষে এই দু’টি সিরিজ।

তিনি আরও বলেন, আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।

এদিকে অনেকেই জানিয়েছেন, ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রশিদ বলেন, আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিপক্ষে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি।

রশিদ জানিয়েছেন তিনি না থাকলেও ভারতের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেটে সিরিজ জয়ের ক্ষমতা রাখে ইংল্যান্ড। হজে গিয়ে তিনি সেই প্রার্থনা করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড