,

ব্যাটারদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে : ডমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের দৃঢ় ব্যাটিংয়ের পর খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট জমিয়ে তুলেছে বাংলাদেশ। যদিও ম্যাচের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ৩৫ রান। আর বাংলাদেশের জিততে ৭ উইকেট প্রয়োজন।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটারদের দুষেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘এটা ভালো নয়। দুই ইনিংসেই অনেক বাজে আউট , ব্যাট হাতে অনেক বাজে সিদ্ধান্ত। প্রথম ইনিংসে ১০৩ রান- এর চেয়ে বেশি রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত, এটাই শেষ কথা। এই টেস্টে অনেক সহজ ডিসমিসাল হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ব্যাটাররা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। মুমিনুল, শান্তদের মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই।’

এদিকে বোলারদের প্রশংসা করে ডমিঙ্গো বলেন, ‘উভয় ইনিংসে বোলাররা দারুণ করেছে, এই পিচে প্রতিপক্ষকে ২৬০ এর মধ্যে আটকে দিয়েছে। গত দুই দিনে বোলারদের প্রচেষ্টায় আমি গর্বিত।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী