,

দাবায় সোনা জিতল বাংলাদেশের খুশবু

news-image

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপে শুরু হওয়া ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে র‌্যাপিড দাবা ইভেন্টের অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এই টুর্নামেন্ট। সাতটি খেলায় খুশবু পেয়েছে সাড়ে ৫ পয়েন্ট।

মোট ৫টি ম্যাচ জিতেছে সে। ১টি ড্র ও ১ হার। খুশবু শুধু প্রথম রাউন্ডে ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে। এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল্লী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে। অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। কিন্তু সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এর আগেও দাবার বোর্ডে বিভিন্ন টুর্নামেন্টে জয় পেয়েছে সে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই একই টুর্নামেন্টে সোনা জিতেছে উজবেকিস্তানে। এছাড়া এশিয়ান অনলাইন দাবায় অনূর্ধ্ব-৯ বিভাগে হয়েছে চ্যাম্পিয়ন। থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপা জিতেছে খুশবু। জাতীয় জুনিয়র ও সাবা জুনিয়র দাবায় মেয়েদের অনূর্ধ্ব-৮ বিভাগেও হয়েছে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ থেকে খুদে দাবাড়ুদের বিশাল একটা দল গেছে মালদ্বীপে খেলতে। খুশবু ছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে অংশ নিচ্ছে মনন রেজা, সাকের উল্লাহ, সাজেদুল হক, সৈয়দ রিদওয়ান, সাকলাইন মোস্তফা সাজিদ, আইয়ান রহমান, রাইয়ান রশীদ, সাফায়েত কিবরিয়া, ইশরাত জাহান দিবা, জান্নাতুল ফেরদৌস, কাজী জারিন তাসনিম, নোশিন আনজুম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড