,

সাকিবে গতি পাবে দল, মুমিনুলকে ঘিরে আশা’

news-image

‘এম.এম. মাসুক
অনেক দিন ধরে রান পাচ্ছেন না মুমিনুল। অফ ফর্মে থেকে অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী রান পাবেন এই ব্যাটার? মুমিনুলকে ঘিরে আশাবাদী বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

দৈনিক আমাদের সময়কে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মুমিনুল যদি ঘুরে দাঁড়ায় খুব ভালো ভাবেই ঘুরে দাঁড়াবে। ইমপ্যাক্টফুল ইনিংস খেলবে। মানসিকভাবে সে যে চাপে আছে। মাঠে তাকে চাপ নিয়ে খেলতে হবে। শুরুতে কিছু রান পেয়ে গেলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সে।’

আগে বিশেষ কারণে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব চলে যায় সাকিব আল হাসানের। আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন এই বিশ্ব তারকা। সাকিবের বিষয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, সাকিবের পারফরম্যান্স নিয়ে কোনো চিন্তা নেই। যেহেতু সে ন্যাচারেলি গিফটেড প্লেয়ার। কোনো না কোনো ভাবে সব সময় পারফর্ম করে থাকে।’

ফাহিম আরও বলেন, ‘মাঠে নেতৃত্বে দেওয়ার গুণ রয়েছে তার। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। প্রতিপক্ষের বিপক্ষে ভালো ধারণা রাখে সে। সাকিবের নেতৃত্বে দল গতি পাবে। তার নেতৃত্বে দল আরেকটা লেভেলে পৌঁছে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন কন্ডিশনে খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জ থাকছে তাদের। নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেট আগে পেস-সমৃদ্ধ ছিল। এখন উইকেট বাংলাদেশের চেয়ে কিছুটা দ্রুতগতির এবং সুইং হবে।

ফাহিম বলেন, ‘এ জন্য ব্যাটারদের জন্য বেশি চ্যালেঞ্জের হবে। আগের সিরিজগুলোয় দেখা যাচ্ছে টপ অর্ডার হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার ঘটনা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে একই দুইবার টপ অর্ডার ব্যর্থ হয়েছে। উদ্বোধনীতে মাঝে-মধ্যে বড় জুটি দেখা যায়। টপ অর্ডার ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারে।’

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বড় ব্যর্থতা দেখা যাচ্ছে। ওপরের দিকে বড় জুটি হলে মিডল অর্ডারে চাপ বেড়ে যায়। তবে সে চাপ নেওয়ার মতো শক্তি যে আমাদের মিডল অর্ডারে নেই, তা নয়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড