,

টেস্টের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট ডমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের তিন দিনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাসেল ডমিঙ্গো। টেস্টের ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দলের একদিনের অনুশীলনও তৃপ্তি দিয়েছে হেড কোচকে।

একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল প্রথম ইনিংসে ১৬২ রানের অপরাজিত ছিলেন। নাজমুল হোসেন শান্ত ফিফটি করেছেন। বোলিংয়ে তিন উইকেট নিয়েছেন এবাদত হোসেন চৌধুরি ও মোস্তাফিজুর রহমান।

এক ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘তিন দিনের ম্যাচটি দেখে আমি খুশি। ব্যাটাররা ভালো করেছে। বোলাররাও সবাই ভালো কিছু ওভার করেছে। প্রথম টেস্টের আগে তাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়েছে। আজকের (মঙ্গলবার) অনুশীলন বেশ ভালো হয়েছে। যে মাঠে টেস্ট হবে, সেখানে ট্রেনিং করতে পেরে ভালো লাগছে। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়া, এই মাঠের বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়া, বল সুইং করে এখানে, এই ভেন্যুর ধরন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া, সব মিলিয়ে অনুশীলন খুব ভালো হয়েছে।’

বুধবার টেস্টের আগের দিন টেস্ট ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী