,

লাবুশানেকে পেছনে ফেলে টেস্টের শীর্ষে রুট

news-image

স্পোর্টস ডেস্ক : মার্নাস লাবুশানেকে পেছনে ফেলে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিলেন জো রুট। এর আগে গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১০৩ ও ৫১ করে শীর্ষস্থান দখল করেছিলেন অস্ট্রেলিয়ার লাবুশানে। তবে ইংল্যান্ড তারকা রুটের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে।

চলতি বছর ইতোমধ্যে ৪টি সেঞ্চুরি করেছেন রুট। এছাড়া মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে সাদা পোশাকে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯৭। যা দ্বিতীয়স্থানে নেমে যাওয়া লাবুশানে থেকে ৫ পয়েন্ট বেশি। যদিও নিজেকে ফের শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ দ্রুতই পাচ্ছেন এই অজি। এ মাসের শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

তবে রুটেরও ব্যস্ত সময় পার করতে হচ্ছে। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের একটি ম্যাচ এখনও বাকি। এছাড়া আসছে মাসে ভারতের বিপক্ষে একটি টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেবে ইংল্যান্ড।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে নিজের তৃতীয়স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন যথাক্রমে চতুর্থ ও পঞ্চস্থানে রয়েছেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্যভাবে দ্বিতীয় টেস্ট হেরে যাওয়া কিউই দলের ব্যাটার ড্যারেল মিচেল র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ট্রেন্ট ব্রিজে তিনি ১৯০ ও ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৩৩ ধাপ এগিয়ে ১৭তমস্থানে উঠে এসেছেন।

বোলিং র‌্যাংকিংয়ে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়া কিউই পেসার কাইল জেমিসন তিনধাপ পিছিয়েছেন। তিনি নেমে গেছেন ছয়ে। ফলে ভারতের জসপ্রিত বুমরাহ (৩), পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি (৪) ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৫) ওপরের দিকে উঠে গেছেন।

কিউই পেসার নেইল ওয়াগনা একধাপ এগিয়ে আটে। ট্রেন্ট বোল্ট ৪ ধাপ এগিয়ে নয়ে। তবে ৫ ধাপ পিছিয়ে ১৩’তে চলে গেছেন টিম সাউদি। বোলিংয়ে প্যাট কামিন্স শীর্ষে ও দ্বিতীয় রবীচন্দ্রন অশ্বিন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড