,

রংপুর শিশুদের প্রশংসায় মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাইস্কুল। গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে মেহেরপুর সরকারি হাইস্কুলকে ৫৯ রানে হারায় তারা।

ট্রফি জয়ের পর মাঠেই রংপুর ক্রিকেটাররা একসঙ্গে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। পরে মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

শিশু নিকেতন হাইস্কুলের এমন উদযাপনের প্রশংসা করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। হজের কারণে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেওয়া এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেজদারত ক্রিকেটারদের ছবি পোস্ট করে শুভ কামনা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘মাশাআল্লাহ…সফলতা উদযাপনের কি সুন্দর উপায়…আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন, তোমরা যেন একদিন তোমরা বাংলাদেশের পতাকাকে উঁচুতে তুলে ধরতে পারো…তোমাদের নিয়ে খুবই গর্বিত…উষ্ণ অভিনন্দন রংপুর শিশু নিকেতন স্কুলকে, আমাদের নতুন স্কুল চ্যাম্পিয়ন।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী