,

ইকুয়েডরের বিশ্বকাপে খেলতে বাধা নেই

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। তবে চিলির এক অভিযোগে দলটির আসলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

ফিফার কাছে প্রতিবেশী দেশ চিলি নালিশ করে, ইকুয়েডর তাদের ডিফেন্ডার বাইরন কাস্তিলোকের বয়স ও জন্মস্থান লুকিয়েছে। কাস্তিলোর জন্ম সনদে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ করে চিলি। কিন্তু চিলির অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর ফলে কাতার বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই ইকুয়েডরের।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে,’সব পক্ষের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ইকুয়েডরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।’

চিলির অবশ্য এই রায়ের পরিবর্তে আপিল করার সুযোগ থাকছে । এখন দেখার বিষয় তারা আপিল করবে কিনা!

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে জায়গা পেয়েছে ইকুয়েডর। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস ও সেনেগাল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড