,

বর্ষসেরা সালাহ, সেরা একাদশে রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন মোহামেদ সালাহ।

দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের এই মিসরীয় তারকা। ইংলিশ ফুটবলের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে একবারের বেশি পিএফএ বর্ষসেরা হলেন সালাহ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় ও সেরা একাদশ ঘোষণা করে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)।

আর সালাহর হাতেই উঠল পিএফএ বর্ষসেরার পুরস্কার।

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ম্যানসিটির কাছে হেরে রানার্সআপ হয়েছে লিভারপুল।

অলরেডদের দ্বিতীয় হওয়ার পেছনে বড় ভূমিকাই রেখেছেন সালাহ। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি, ২৩টি।

পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও রয়েছে তার।

এ ছাড়া কারাবাও কাপ এবং এফএ কাপেও দারুণ পারফর্ম করেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করেছেন সালাহ।

এদিকে বর্ষসেরার দৌড়ে না থাকলেও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ছয় নম্বরে থেকে লিগ শেষ করেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড।

বর্ষসেরা একাদশে গোলরক্ষকসহ ছয় খেলোয়াড় জায়গা পেয়েছেন লিভারপুল থেকেই। চ্যাম্পিয়ন হয়েও ম্যানচেস্টার সিটি থেকে রয়েছেন মাত্র তিনজন। বাকি দুজন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ফুটবলার।

পিএফএ প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশ
অ্যালিসন বেকার (লিভারপুল), ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), হোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), সাদিও মানে (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও মোহামেদ সালাহ (লিভারপুল)।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড