,

কিভাবে রুটের ব্যাট একাই দাঁড়িয়ে থাকলো?

news-image

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে চাপের মুখে থেকে জো রুট করলেন দারুণ এক সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। এই টেস্টেই আবার নিজের ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা।

তবে এই টেস্ট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ঘুরছে। যেখানে দেখা যায় দ্বিতীয় ইনিংসে রুট যখন ৮৭ রানে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে, তখন তার ব্যাট হাতের বা কোনো স্পর্শ ছাড়াই মাটিতে দাঁড়িয়ে আছে!

স্ট্রইকে থাকা বেন ফকসকে বল করছিলেন কিউই পেসার কাইল জেমিসন। এমন মুহূর্তে ব্যাটটা উইকেটে দাঁড় করিয়ে হাত সরিয়ে নেন রুট। তবে ব্যাটটি মাটিতে পড়ে না গিয়ে অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে ছিল! জেমিসন দৌড় শেষ করে বল করার আগমুহূর্তে ব্যাটটা হাত দিয়ে তুলে নেন রুট।

তবে বলা হচ্ছে রুটের ব্যাটটি ছিল ‘নিউ ব্যালান্স’ব্যাট। এই ব্যাটের তলা সমান হওয়ার কারণে তা একাই দাঁড়িয়ে থাকতে সক্ষম।

এনিয়ে অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্টান্ডার্ডের সংবাদকর্মী উইল ম্যাকফারসন টুইটারে জানিয়েছেন, ‘রুটের ব্যাটের তলা সমান। তলা একটু বাঁকানো ব্যাটগুলোর মতো নয়।’

এক ফেসবুক ব্যাবহারকারী ভক্ত ভিডিওটি দেখে লিখেছেন, রুটের ব্যাটে তলায় রুট (শিকড়) গজিয়েছে। টুইটারে কেউ লিখেছেন, জাদুকর রুট।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী