,

ইউএস বাংলার গাড়ির ধাক্কায় বিমানের বোয়িং ক্ষতিগ্রস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭। গত রোববার রাতে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানটিতে সরঞ্জাম বহনকারী গাড়িটি ধাক্কা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) তাহেরা খন্দকার আমাদের সময় অনলাইনকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে বোয়িং বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল। এ সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ি ধাক্কা দিলে বোয়িং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো বলেন, বিষয়টি বোয়িং কোম্পানিকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তারা প্রতিবেদন দেবে। এরপর নির্মাতা প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী প্রকৌশলীরা বিমানটি মেরামত করবে। বর্তমানে বিমানটি হ্যাঙ্গারে রয়েছে। আরো দুইদিন লাগবে বিমানটি মেরামত করতে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি