,

ব্রাজিলে ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে গত কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে নিহেত সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাতে উদ্ধারকারী দলের বরাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

জানা গেছে, কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে ভেসে গেছেন। এসময় ছয় হাজারের বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিলো। তবে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করে দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও জরুর অবস্থা জারি করা হয়েছে, যেখানে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ হাজার বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। সপ্তাহ শেষে তা ভারী বর্ষণে রূপ নেয়।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি