,

১৪ বছর পর ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ফিফা টায়ার ওয়ানের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বান্দুংয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০৮ সালে। প্রায় ১৪ বছর পর তাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

লাল-সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, আজকের ম্যাচটি নিজেদের যাচাই করার বড় ক্ষেত্র। ইঞ্জুরির কারণে অনেকেই এবার দলের সঙ্গে নেই। যারা আছেন স্কোয়াডে তাদের নিয়েই পরিকল্পনা সাজাতে হবে কোচকে।

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে ম্যাচটি এশিয়া কাপের প্রস্তুতির বড় জায়গা। তিন জানান, বাংলাদেশ এই ম্যাচের মাধ্যমে এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবো।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের আগে জন্য ৯ হাজার টিকিটও ছেড়েছে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন। এরই মধ্যে সেই টিকিট নাকি শেষ।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১৫ হাজার হলেও করোনা পরবর্তী সময়ের জন্য ১০ হাজারের কম টিকিট বিক্রি করেছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী