,

টিভি রুমে ধূমপান করতে নিষেধ করায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ

news-image

রাবি প্রতিনিধি : ধূমপান করতে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বিডি মর্নিং পোর্টালের সাংবাদিক মো. শাহাবুদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বখস হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কাজল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্য। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধূমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে। তবে এ ঘটনার ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেননি।

জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি।’

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনা জেনেছি। আমি ওই শিক্ষার্থীকে দেখতে মেডিকেলে গিয়েছি। বিষয়টি মীমাংসার জন্য হল প্রাধ্যক্ষকে জানিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি