,

বিএনপি গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে : এনামুল হক শামীম

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জনগণের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি দেশ ও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ বিএনপির আশা কখনোই পূরণ হতে দিবে না। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

আজ রোববার বিকালে শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি কিভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার স্বপ্ন দেখে! কোনো বিদেশি প্রভু বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় যেতে জনগণের কাছে যান। অতীতের কর্মকান্ডের জন্য জাতির কাছে ক্ষমা চান। আর ক্ষমতায় আসার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে নিবার্চনে অংশ নেওয়া।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপিকে এ দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের জনগণ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মোয়াজ্জেম সরদার, লেহাজ উদ্দিন বেপারী, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, কোহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদারসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি