,

শিরোপা জিতেই রিয়ালকে বিদায় জানালেন মার্সেলো

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচ শেষে দলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো জানিয়ে দিয়েছেন, রিয়ালের হয়ে এটাই তার শেষ ম্যাচ।

যদিও এই গ্রীষ্মেই যে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রিয়াল ছাড়বেন, তা মোটামুটি নিশ্চিতই ছিল। এই গ্রীষ্ম পর্যন্তই রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ।

গ্যালাকটিকোদের হয়ে সর্বোচ্চ ২৫তম শিরোপা জেতার রেকর্ড হলো মার্সেলোর নামের পাশে। যেখানে এই তারকা ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। এরপর লা লিগা জিতেছেন পাঁচবার। চ্যাম্পিয়নস লিগ পাঁচবার প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পেয়েছেন ২০১৪ সালে। চারটি ক্লাব বিশ্বকাপও জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

সাংবাদিকদের মার্সেলো বলেন, ‘অনুভূতিটা খুব নিষ্ঠুর, রিয়াল মাদ্রিদের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। কিন্তু আমি খুব খুশি। আজ মন খারাপের দিন নয়, আমি অনেক আনন্দ নিয়ে যাচ্ছি। বার্নাব্যুতে যে জাদুকরি রাতগুলো পেয়েছি, এর জন্য সমর্থকদের ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড