,

পরের ফাইনালে ভক্তদের হোটেল বুক দিতে বললেন ক্লপ

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পুরো ম্যাচে এগিয়ে থেকেও হারতে হয়েছে লিভারপুলকে। প্যারিসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে পরাজয় মেনে নিতে হয় ইংলিশ জায়ান্টদের। এনিয়ে ইয়র্গেন ক্লপের অধীনে রিয়ালের বিপক্ষে দুটি ফাইনালে অলরেডরা হারল।

ম্যাচের ৫৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল ১৪তম শিরোপা জয় করে। তবে ম্যাচে ৯টি সেভ করে নায়ক ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

তবে লিভারপুল সমর্থকদের হতাশ হতে বারণ করলেন লিভারপুল কোচ। তিনি পরের মৌসুমের ফাইনালে সমর্থকদের হোটেল বুক দিয়ে রাখতে বলেছেন।

ক্লপ বলেন, ‘ড্রেসিংরুমে কেউই মনে করছেন না এটা আমাদের সেরা মৌসুম। আমাদের এটা থেকে বের হতে আরও কয়েক ঘণ্টা লাগবে। রেফারির দুটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে, যেটি আমাদের পক্ষে আসতে পারতো। আমরা খুবই ভালো খেলেছি, তবে সেরাটা খেলিনি। আমরা অনেক শট খেলেছি, তবে চূড়ান্ত জায়গায় গিয়ে সফল হইনি।’

তিনি আরও বলেন, ‘কর্তোয়া দুটি দারুণ শট ঠেকিয়েছে। আমরা থ্রো-ইন থেকে গোল হজম করেছি। ভালভার্দে শুট করতে চেয়েছিল এবং ভিনি বল পেয়ে গোল করেছে।’

‘আমরা শক্তিশালী হয়ে আবারও ফিরবো। ছেলেরা খুবই প্রতিযোগিতামূলক। আমরা পুরো দল হয়েই খেলেছি। আমরা দলগতভাবেই পরের মৌসুমে খেলবো। পরের মৌসুম কোথায়? ইস্তানবুল? হোটেল বুক করুণ’-যোগ করেন ক্লপ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড