,

ফাইনালে সমর্থকরা বিড়ম্বনার শিকার, তদন্ত চায় লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরু হতে দেরির ঘটনা ঘটে। যেখানে বাইরে থাকা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরবর্তীতে ৩৬ মিনিট পর ম্যাচটি মাঠে গড়ায়। এ ব্যাপারে তদন্ত চায় লিভারপুল। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্যারিসের স্তাদে দে ফ্রান্সে বাংলাদেশ সময় শনিবার রাত একটায় রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মুখোমুখি হওয়ার কথা ছিল। পরে উয়েফা কর্তৃপক্ষ ম্যাচটি একটা ৩৬ মিনিটে শুরু করে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সমর্থকরা নিরাপত্তা বাধা পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। যেখানে বিশৃঙ্খলা এড়াতে কর্তব্যরত পুলিশ টিয়ার সেল ব্যবহার করে।

লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রোবের্টসন জানান, ম্যাচের আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ছিল বেশ নড়বড়ে। আর দায়িত্বে থাকা পুলিশের অভিযোগের বিপরীতে বিভিন্ন স্থিরচিত্রে দেখা যায়, স্টেডিয়ামের প্রবেশের জন্য সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। অনেক সমর্থক দাবি করেন, তারা ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই এসেছিলেন, তবে তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।

অ্যানফিল্ডের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, স্টেডিয়ামে প্রবেশের বিষয়টি নিয়ে আমরা খুবই হতাশ। যেখানে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তে হয় লিভারপুল সমর্থকদের। এটা ইউরোপের সবচেয়ে সেরা ম্যাচ এবং সমর্থকদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখাটা ছিল খুবই বাজে। অপ্রত্যাশিত এই বিষয়টি নিয়ে আমরা অফিসিয়ালি তদন্ত চাই।

শিরোপা নির্ধারণী ম্যাচে লিভারপুল পুরো সময় ভালো খেলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়ালের কাছে ১-০ ব্যবধানে হেরে যায়। যদিও ফাইনালে ৯টি সেভ করে নায়ক ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী