,

আবারও তামিম-মুমিনুলদের ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ

news-image

একই দৃশ্য যেন বারবার ফিরে আসে। সেই একই ছবি! ব্যর্থতার খাতা ভারি করে মাথা নিচু করে সাজঘরে ফেরার দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেটে সেঁটে আছে টেস্ট যুগের শুরু থেকে। এই মিরপুর টেস্টেই প্রথম ইনিংসে লজ্জায় মুখ লুকাতে হয়েছিল ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে আবারও একই পরিণতি। ২৩ রান তুলতে নেই টপ অর্ডারের চার ব্যাটার!

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ৯.১ ওভারে ৪ উইকেটে ২৩ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৬ রান থেকে পিছিয়ে ১১৮ রানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান।

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে ভুল থেকে শিক্ষা নেয়নি স্বাগিতকরা। সেই একই ভুল ও একই পরিণতি বরণ করতে হয়েছে ইনিংসের শুরুতে। তামিম ইকবাল, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত যেন প্রথম ইনিংসের ব্যাটিংটাই করলেন! প্রথম ইনিংসে তামিম রানের খাতা খুলতে পারেননি, তবে মুমিনুল ও শান্ত এই জায়গায় এগিয়ে! মুমিনুল ৯ ও শান্ত করেছিলেন ৮ রান। আর দ্বিতীয় ইনিংসে এবারও তামিম শূন্য রানে বিদায়। তার মতো মুমিনুলও রানের খাতা খুলতে পারেননি। আর শান্ত আউট হয়েছেন ৪ রানে।

শান্তর আউটকে বরং প্রবলভাবে কাঠগড়ায় তুলতে হবে। ইনিংসের শুরুতে তাও আবার টেস্ট ম্যাচে কিনা রান আউট! যদিও প্রবীণ জয়াবিক্রমার দুর্দান্ত থ্রো প্রশংসা কুড়াবে। মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ১৫ রানে। বাকি তিনজনের তুলনায় তার রান বেশি। তবে দুইবার ‘জীবন’ পাওয়ার পর ইনিংস বড় করতে না পারায় তার ‘অপরাধ’ কোনও অংশে কম নয়। বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিস স্লিপে ক্যাচ ছেড়েছিলেন তার। সেই স্লিপেই ধরা পড়েন জয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড