,

ওমানকে হারাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের দল।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে পুল ‘বি’এর ম্যাচে বাংলাদেশের জয়ে আশরাফুল ইসলাম ও রকিবুল হাসান একটি করে গোল করেন।

ম্যাচের প্রথম কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে সমতা ফেরায় ওমান। কিন্তু ৪০তম মিনিটে রকিবুল পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে এ প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের