,

৩৬৫ রানে অলআউট বাংলাদেশ, মুশফিক অপরাজিত ১৭৫

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন রান আউট হয়ে ফেরেন। তবে প্রথম দিন সেঞ্চুরির দেখা পাওয়া মুশফিকুর রহিম ১৭৫ রানে অপরাজিত থেকে যান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে ফেরেন লিটন দাস। স্লিপে ক্যাচ দিয়ে তিনি ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১৪১ করে কাসুন রাজিথার বলে আউট হন। একই ওভারে নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এরইসঙ্গে লঙ্কান পেসার রাজিথা পাঁচ উইকেট দখল করেন।

তবে এরপর তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন মুশফিক। তাইজুল শেষ পর্যন্ত ৩৭ বলে ১৫ রান করে আসিথা ফার্নান্দো বলে বিদায় নেন। খালেদ আহমেদও একই বোলারের বলে আউট হন শূন্য রানে। মুশফিক ৩৫৫ বল খেলে ২১টি চারের সাহায্যে ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট দখল করেন।

এর আগে গতকাল সোমবার ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শতক পেয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড