,

১১ বছর পর ইতালির চ্যাম্পিয়ন এসি মিলান

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছরের অবসান ঘটিয়ে ইতালিয়ান সিরি’আ শিরোপা পুনরুদ্ধার করলো এসি মিলান। লিগে নিজেদের শেষ ম্যাচে সাসুউলোকে ৩-০ গোলে উড়িয়েই চ্যাম্পিয়ন হয় পিউলির শিষ্যরা।

ম্যাচে জোড়া গোল করেন ওলিভার জিরুদ। বাকি গোলটি আসে ফ্রাঁক কেসিয়ের পা থেকে। আর তিনটি গোলেই অ্যাসিস্ট করেন রাফায়েল লেয়াও। ১৭তম ও ৩২তম মিনিটে জোড়া গোল করে মিলানকে শিরোপার আরও কাছে নিয়ে যান জিরুদ। কেসিয়ের গোল বড় জয়ের পাশাপাশি মিলানের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

একই রাতে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। যদিও দলটিকে নিজেদের জয়ের পাশাপাশি এসি মিলানের হোঁচট খাওয়ার দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। কিন্তু ঘরের মাঠে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত লিগ রানার্সাপ হয়েছে ইন্টার।

লিগে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল মিলান। লিগে রানার্সাপ হওয়া ইন্টারেরও লিগ শিরোপা ১৯টি। টানা নয়টি লিগ শিরোপা জেতা জুভেন্টাস রেকর্ড ৩৬ বার জিতে সবার ওপরে অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড