,

কর্ণফুলীতে সাম্পান উল্টে কিশোর নিখোঁজ

news-image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী সাম্পান উল্টে সোহাগ (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সোহাগ কুমিল্লার লাকসাম থানার খুলতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার বিকেল মেরিন ফিশারিজের ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, গতকাল শনিবার যাত্রীবাহী একটি সাম্পান কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি পারটেক্স-১’র সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় সাম্পানটিতে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। সাম্পানটিতে তার বাবা মো. করিমও ছিলেন। তিনি সাঁতার কেটে তীরে ওঠেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আজ রোববার বেলা ১২টা থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হয়। তাকে উদ্ধারে নৌ পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালায়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর