,

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: বঙ্গোপসাগরে এফবি মা কালি নামে একটি ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু হয়েছে। বাকি ৬ জেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

জানা গেছে, গত মঙ্গলবার ২ জুলাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার জন্য যাত্রা করে এফবি মা কালি ট্রলারটি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হঠাৎ ৫ জুলাই থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রলারটি নিখোঁজ হওয়ার পরেই দীঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীঘা ও মন্দারমনি মেরিন পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান।

গত রোববার ১২ জুলাই রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোবর্ধনপুর থানার পুলিশ ও বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বাঘের চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি খুজে পায়।

পরে সেই ট্রলারটি সীতারামপুরে আনা হয়। স্থানীয় প্রশাসন এবং উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা মিলে রাতভর উদ্ধার কাজ চালিয়ে ডলারের ভেতর থেকে নয় জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়।

এই বিষয়ে মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান,এফবি মা কালি’ একটি ট্রলার ১৫ জন মৎসজীবিদের নিয়ে বকখালি দিয়ে গভীর সমুদ্রে গিয়ে ছিল। গভীর সমুদ্র উত্তল থাকায় কোনরকম ভাবে ট্রলারটিতে সমুদ্রের পানি উঠে যায়। নিখোঁজ হয়ে যায়। এরপর প্রশাসন সেই ট্রলারটি খুঁজে পেয়ে ন’জনের দেহ উদ্ধার করে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের