,

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আসন্ন আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। জানা গেছে, তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এর আগে এই বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস।

যদিও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই আসরে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। সেখান থেকে সরে গেলেন লিটন। এবারের এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নেয় জাফনা কিংস।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে