,

সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন অধিনায়ক

news-image

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের শেষদিকে জয়ের ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে লঙ্কান মিডঅর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়। কিন্তু মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

সোমবার (২৩ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচ পূর্বর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল সাংবাদিকদের এ কথা বলেন।

মুমিনুল বলেন, ‘আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হলো সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’

তিনি আরও বলেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা পরিকল্পনা করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী