,

অনুমোদন ছাড়াই স্বর্ণ ব্যবসা শুরু করায় সাকিবের দুই প্রতিষ্ঠানকে শোকজ

news-image

নিজস্ব প্রতিবেদক : অনুমোদন ছাড়াই স্বর্ণের ব্যবসা শুরু করায় ক্রিকেটার সাকিব আল হাসানের দুটি কোম্পানিকে শোকজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। প্রতিষ্ঠান দুটি হলো ‘রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ এবং ‘বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’।

বিএসইসির অনুমোদন না নিয়ে কেন অবৈধভাবে ব্যবসা শুরু করা হয়েছে এ জন্য সম্প্রতি কোম্পানি দুটিকে শোকজ করে এই সংক্রান্ত চিঠি কোম্পানির দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতেও বলা হয়েছে চিঠিতে।

বিএসইসির এক নির্বাহী পরিচালক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কমোডিটি এক্সচেঞ্জের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছ থেকে অনুমতি না নিয়েই ব্যবসা শুরু করায় প্রতিষ্ঠান দুইটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটির মালিক সাকিব আল হাসান কি না, তা আমার জানা নেই।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ৮ (৪) অনুযায়ী, সদস্যভুক্ত কোনো ব্যক্তি ব্যতীত অন্য কেউ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোনো সিকিউরিটিজের জন্য ব্রোকার বা ডিলার হিসেবে কাজ করতে পারবে না। ফলে এ পরিস্থিতিতে কমিশনের অনুমোদন ছাড়া বা স্টক এক্সচেঞ্জের সদস্য না হয়েও কমোডিটি ফিউচার কন্ট্রাক্টের মাধ্যমে ব্যবসা করার প্রস্তাব দেয়ার বিষয়ে আপনাদের অবস্থান জানতে চায় কমিশন। এ চিঠি জারি করার সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিএসইসসি সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও উক্ত চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড