,

উইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে হজে যাচ্ছেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম। সফরটি থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এসময় তিনি পবিত্র হজ পালন করবেন বলে জানা গেছে।

ক্যারিবীয় সফরে না গিয়ে হজে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে চিঠিও দিয়েছেন মুশফিক। বিসিবির একটি সূত্র জানায়, বিসিবি মুশফিককে ছুটি দিয়েছে।

এদিকে এই সফরে মুশফিককে না পাওয়া বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে চোটের কারণে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।

দুই ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল। যেখানে দুদলের প্রথম টেস্ট অ্যান্টিগায় ১৬ জুন শুরু হবে। আর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট।টি-টোয়েন্টি ম্যাচগুলো ২, ৩ ও ৭ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে। আর ১০, ১৩ ও ১৬ জুলাই গায়নায় সিরিজের তিনটি ওয়ানডে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী