,

বান্দরবানে ট্রাক উলটে চালকের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় ট্রাক উলটে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া বাসিন্দা মো. মুসা (৫৫)। তার বাবার নাম সা‌লেহ আহম্ম‌দ।

জানা গেছে, বান্দরবান থেকে নির্মাণকাজে ব্যবহৃত ট্রা‌কে ক‌রে সিলেকশন বালু থানচিতে নেয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক‌টি গভীর খাদে পড়ে উলটে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক মো. মুসা নিহত হন।

পরে খবর পে‌য়ে আইনশৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের মালিক মো. সেলিম। তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবোঝাই একটি ট্রাক থানচি আসার পথে জীবননগরে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করেছি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না