,

চোটের কারণে সিরিজ শেষ শরীফুলের

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে শরীফুল ইসলামের দুটি টেস্ট খেলা হয়নি শারীরিক সমস্যার ও চোটের কারণে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে এই সংস্করণের দলে ফিরলেও এক ইনিংসের ব্যাটিং-বোলিংয়ের পর আবার ছিটকে পড়লেন এই বাঁহাতি পেসার।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে খেলতে হবে শরীফুলকে ছাড়াই। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাকে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২০ ওভার বল করে ৫৫ রান দিয়ে কোনো উইকেট না নিলেও শরীফুলই ছিলেন বাংলাদেশের সেরা পেসার। পরবর্তীকালে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১১ বল খেলে ৩ রান করেছিলেন শরীফুল। শরীফুলের না থাকায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণ এখন কার্যত চার বোলারের। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও খালেদ আহমেদকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করাতে হবে অধিনায়ক মুমিনুল হককে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী