,

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যা, চারজনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন কৈয়লা, আঁখি আক্তার রুমা, হুমায়ুন কবির ও মো. বাহার। তাদের মধ্যে আনোয়ার ও আঁখি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর জেলার রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার হজরত খাদিজাতুল কোবরা নুরানী মাদ্রাসার ছাত্রী রোজিনা পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পুরাতন পৌরসভা কার্যালয় ভবনের সামনের সড়কে রোজিনার প্রেমিক আনোয়ারের সহযোগী আঁখি অপেক্ষা করছিলেন।

আনোয়ারের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে রোজিনাকে ফুসলিয়ে পাশের বাগানের দিকে নিয়ে যান আঁখি। সেখানে আনোয়ারসহ আরও তিন সহযোগী ছিলেন। একপর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন আনোয়ার। রোজিনা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে অন্যদের সহযোগিতায় রোজিনাকে গাছের সঙ্গে গলার ওড়না পেছিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা। পরে তার মরদেহ বাগানে ফেলে রেখে পালিয়ে যান। পরের দিন দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ জুন চারজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। শুনানি শেষে আদালত এ রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর