,

নাতির সঙ্গে ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দাদার-নাতির মধ্যে ধস্তাধস্তিতে দাদা বিশা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নাতি রানা মিয়াকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রানা ওই এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যেই প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগেই থাকত। রানা মাদকসেবী হওয়ায় তার দাদা বিশা মিয়া তাকে প্রায়ই শাসন করতেন। আজ দুপুরে দাদা-নাতির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ঘটনাস্থলেই দাদা বিশা মিয়ার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন। নিহতরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি