,

সাকিবের শিকারে শ্রীলঙ্কার চতুর্থ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ব্যাটিং করছে শ্রীলঙ্কা। তবে পঞ্চম উইকেটে আসা ধনাঞ্জয়া ডি সিলভাকে বেশিক্ষণ টিকতে দিলেন না সাকিব আল হাসান। লঙ্কানদের দলীয় ১৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে ডি সিলভাকে মাহমুদুল হাসানের ক্যাচ বানান সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭৫ রানে অপরাজিত আছেন।

লঙ্কান শিবিরে প্রথম আঘাতটি করেন নাঈম হাসান। দলীয় ২৩ রানে প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরানে তিনি। এলবি হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন তিনি। সফরকারীদের দ্বিতীয় উইকেটও নাঈম তুলে নেন। দলীয় ৬৬ রানে ওপেনার ওশাদা ফার্নান্দোকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান এই স্পিনার। ৭৬ বলে ৩৬ রান করেন ফার্নান্দো। এই উইকেটের পর অবশ্য ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কানরা।

উইকেটে থিতু হতে থাকা কুশল মেন্ডিসকে অবশেষে ফেরান তাইজুল ইসলাম। ১৩১ বলে ৫৪ করা এই ব্যাটারকে নাঈম হাসানের ক্যাচে পরিণত করেন বাঁহাতি স্পিনার তাইজুল। তৃতীয় উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ গড়েন মেন্ডিস।

এর আগে রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ তিন স্পিনার আর দুই পেসার নিয়ে মাঠে নামছে। করোনা মুক্ত হয়ে ফিরেছেন সাকিব আল হাসান।

শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি শোক জানিয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, নিরোশান দিকবেলা (উইকেটরক্ষক), রামেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না