,

চাঁদাবাজি মামলায় ভাই-ভা‌তিজাসহ নূর হোসেন খালাস

news-image

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন চাঁদাবাজি মামলায় খালাস পেয়েছেন। সেই সাথে তার আরও তিন সহযোগিকে খালাস দেওয়া হয়েছে।

চাঁদাবাজি মামলায় খালাস পাওয়া নুর হোসেনের অপর দুই সহযোগি হলেন তার ভাতিজা শাহ জালাল বাদল, ভাই নূর উদ্দিন ও লোকমান।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় দেন। একই দিন অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৪ জুলাই রায় ঘোষণার তা‌রিখ ধার্য ক‌রেছেন।

এছাড়া একই দিন অপর দুটি মাদক ও চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ তার সহযোগিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও এদিন আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেনি। আদালত মামলা দু‌টির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৪ জুলাই।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. সালাহ উদ্দীন সুইট বলেন, এদিন নূর হোসেনের বিরুদ্ধে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণ দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসেননি। ফলে আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন। একই সাথে আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দিয়েছেন। অস্ত্র মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সা‌লে ৭ খুন মামলার পর সি‌দ্ধিরগ‌ঞ্জের সাইদুল ইসলাম না‌মে এক ব‌্যবসা‌য়ি নূর হো‌সে‌নের বিরু‌দ্ধে চাঁদাবা‌জির মামলা দা‌য়ের ক‌রেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, চার মামলায় বিচারকি কার্যক্রম শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে উদ্দেশ্যে নেয়া হয়েছে নূর হোসেনকে। এর আগে সকালে কড়া নিরাত্তার মধ্য দিয়ে তাকে নারায়ণগঞ্জ আনা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না