,

সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে রাজধানীতে আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, বন্যা ও প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে। পাশাপাশি পরদিনের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশেরও দাবি জানান তিনি। প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার আহ্বানও জানান আন্দোলনকারীরা।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগ করেন, সকাল থেকে কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের